বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

হবিগঞ্জে আরও এক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান।

তিনি জানান- সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে দুজনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত দুজনই পুরুষ ও হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের বয়স ২৯ থেকে ৫৬ এর মধ্যে। এ নিয়ে হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে আক্রান্ত ওই চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। তবে হাসপাতালটি আগেই লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত স্বাস্থ্যকর্মী এনজিও সংস্থা ‘হিড বাংলাদেশ’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন।

এর আগে গত ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ, ২৬ এপ্রিল আরও একজন, এরপর ২৮ এপ্রিল আরও চারজনের করোনা পজিটিভ আসে।

সবশেষ বৃহস্পতিবার দুজনের করোনা পজিটিভ মিলিয়ে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com