রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে এক ইউএনওসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও সোমবার (১১ মে) জেলায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা। এ নিয়ে জেলায় করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে হবিগঞ্জের ৬টির করোনা পজেটিভ এসেছে।

তিনি জানান, নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ১ জন ও বানিয়াচং উপজেলার ২ জন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী।

এরআগে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের আরও ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com