রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে অসহায়দের পাশে বন্ধুমেলা সংগঠন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: বৈশ্বিক মহামাারী করোনায় বিপর্যস্ত লাকসামে কর্মহীন হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন বন্ধুমেলা।

পশ্চিমগাঁ নিবাসী ফজলে রহমান চৌধুরী আয়াজ ও আবদুর রহমান বাদলের সার্বিক তত্বাবধানে আশির দশকে স্কুল জীবনের বেশকিছু বন্ধুদের সমন্বয়ে গঠিত লাকসামের প্রাচীনতম অরাজনৈতিক সংগঠন বন্ধুমেলার বিত্তবান সদস্যদের অর্থায়নে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের প্রথম দফা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় দফা ঈদ পুর্ববর্তী সময়ে শুরু হবে বলে জানান বন্ধু মেলার সমন্বয়কারী আবদুর রহমান বাদল।

সংগঠনটির প্রধান সমন্বয়কারী ফজলে রহমান চৌধুরী আয়াজ মুঠোফোনে বলেন, বর্তমান করোনা দুর্যোগকালীন সময়ে নিজেদের সামর্থ অনুযায়ী কিছু সংখ্যক দরিদ্রদের সামান্য কিছু খাদ্যসামগ্রী উপহার দিতে পেরে আমরা আনন্দিত। অঞ্চলভিত্তিক আমরা সকলে এভাবে এগিয়ে আসলে আমাদের আশপাশের হতদরিদ্ররা কিছুটা হলেও ভাল থাকতে পারবে। ভবিষ্যতেও বন্ধুমেলার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

লাকসামের বন্ধুমেলার এই মানবিক কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. তাজুল ইসলাম, আমির হোসেন দুলাল, আবুল ফারাহ, সুনীল চন্দ্র দে, জয়দেব সাহা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com