রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাধারণ ছুটির মেয়াদ বাড়ল ৩০ মে পর্যন্ত

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ৩০ মে (শনিবার) পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন ১৪ মে (বৃহস্পতিবার) জারি করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ছুটি বাড়ানোর সাথে সাথে ঈদে গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যে যেখানে অবস্থান করছেন সেখানেই ঈদ করবেন।

ঈদে সরকারি চাকরিজীবীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসসমূহ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক ধাপে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com