শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

ভার্চুয়াল শুনানিতে ১০১৩ জনের জামিন

প্রতীকী ছবি।

তরফ নিউজ ডেস্ক : দেশের নিম্ন আদালতগুলো থেকে ফৌজদারি মামলায় অভিযুক্ত মোট ১০১৩ জন জামিন পেয়ছেন। বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতগুলোতে মোট ১১৮৩টি জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ৪৬ দিন পর আদালতের কার্যক্রম চালু হওয়ার প্রথম দিনে ১৪৪ জনের জামিন হয় বলে তিনি জানান। দুই দিনে মোট ১১৫৭ জনের জামিন হলো।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে গত ২৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ ছিল।

এই পরিস্থিতিতে, রাষ্ট্রপতি আবদুল হামিদ ৯ মে (শনিবার) একটি অধ্যাদেশ জারি করেন যাতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালতের বিচার কাজ পরিচালনার পথ তৈরি হয়।

এরপর, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জরুরি মামলা পরিচালনার বিষয়ে আদালতের জন্য কয়েকটি নির্দেশনা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com