রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ ) প্রতিনিধি :জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুনারুঘাটে ভাগিনার হাতে মামা ছেরাগ আলী(৫৫)খুন হয়েছেন।নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র।এ ঘটনায় ভাগনা বিকাশ সহ আরো পাঁচজন আহত হয়েছে।ঘটনার পর পরই পুলিশ দুজনকে আটক করেছে। (১৪ আগষ্ট)বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলী সহ তার লোকজন।এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশ কে নিয়ে বাধা প্রদান করেন।এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে হাতে রাম দা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয় ।

সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকের শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ার পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাধা প্রদান করলে সংঘর্ষ হয়।এতে ছোরাগ আলী মারা যান। চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগতব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com