শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে শ্রমিকের আত্মহত্যা

তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শেখ মো. সোহেল (২৩) নামে এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ মে) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) আল মামুন।

সোহেল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করছিলেন।

চাকরির সুবাধে সোহেল শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের ফারুক মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সোহেলের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা?

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com