সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে ৫ মানবতাবিরোধী অপরাধী গ্রেফতার

তরফ নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলার শাল্লা উপজেলা থেকে চারজন ও দিরাই উপজেলা একজনকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। সকালে আসামিদের তালিকা দিরাই ও শাল্লা থানায় পৌঁছায়।

গ্রেফতারকৃতরা হলেন- শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির (৬২), ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. জাকির হোসেন (৬২), শশারকান্দা গ্রামের মৃত ডেঙ্গুর ব্যাপারী ছেলে মো. সিদ্দিকুর রহমান (৭১), উজান গাঁও গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে তোতা মিয়া (৮০) এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মো. আব্দুল জলিল।

সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) বরকউল্লাহ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com