মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বুড়িগঙ্গায় যাত্রী নিয়ে লঞ্চডুবি

তরফ নিউজ ডেস্ক : ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে একটি বড় লঞ্চের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী আরেকটি ছোট লঞ্চ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার পর তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

মর্নিং বার্ড নামের ওই লঞ্চে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে এ আকারের দোতলা লঞ্চে সাধারণত ৫০ থেকে ৬০ জন যাত্রী বহন করা হয় বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান।

বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক মো. সেলিম জানান, মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল মর্নিং বার্ড। শ্যামবাজারের কাছে নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি মাঝ নদীতে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি বিআইডব্লিউটিএ ও কোস্ট গার্ডও সেখানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com