রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ৫৮ একর সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসকের নেতৃত্বে চুনারুঘাটের পানছড়ি মৌজায় অবৈধ দখল হতে সরকারের ৫৮.৫০ একর জমি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি মৌজায় ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৮.৫০ একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, শানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজসহ অন্যান্যরা।

এ সময় জেলা প্রশাসক উদ্ধারকৃত জমি হতে অবৈধভাবে গাছ কর্তন থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com