রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনায় মারা গেলেন সিএমপি উপ-কমিশনার মিজানুর

তরফ নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান মারা গেছেন ।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানী রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মিজানুর করোনা আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ (১৩ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুর ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি চট্টগ্রামের আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল নাগাদ দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৩৫২ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com