সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ

উম্মে আরা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। ‘‘মুজিব বর্ষের আহব্বান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ কর্মসুচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খানেঁর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, মৎস্য কর্মকর্তা রাশেদ উদ জামান, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, তথ্য সেবা কর্মকর্তা রুনা বেগম প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খানঁ বলেন, আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতি ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। যেসকল রাস্তায় পানি উঠেনি সেখানে আগামী এক সাপ্তাহের মধ্যে চারা রোপণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com