রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে গণমাধ্যম কর্মীদেরকে ঈদ উপহার প্রদান

কাজী মাহমুদুল হক নিজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় পত্রিকায় কর্মরতদের ঈদ উপহার দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সংসদ সদস্যের বাসভবনে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির এর হাতে এ উপহার হস্তান্তর করেন তিনি। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই এমপি আবু জাহির নিজের নির্বাচনী এলাকার মানুষের পাশে রয়েছেন। বিতরণ করছেন দিচ্ছেন সরকারি ও ব্যক্তিগতভাবে সহায়তা।

এরই ধারাবাহিকতায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে ৩৫ জন্য সংবাদকর্মীকে তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ উপহার দিয়েছেন। সোমবার হবিগঞ্জে ৩৫ জন পত্রিকা বিপনন কর্মীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এমপি আবু জাহির।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com