শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

পানিবন্দি হবিগঞ্জের লাখো মানুষ

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ: কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে হবিগঞ্জের নিন্মাঞ্চল। ফলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলার লাখো মানুষ।

এদিকে, হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডুবা বিকল্প সেতু, ইকরাম সুজাতপুর সড়ক ও আজমিরীগঞ্জ কাকাইলছেও সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ওইসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অপরদিকে, বন্যার পানি হাওরে বাড়তে থাকার কারণে ওই সব এলাকার অধিকাংশ পুকুরের মাছ ও ঘের ভেসে গেছে। এছাড়াও ঘর-বাড়িতে পানি উঠার কারণে বাড়ি ঘর ছেড়ে উচু স্থানে আশ্রয় নিচ্ছেন অনেকেই।

একদিকে করোনার মহামারি আর অন্যদিকে বন্যার পানি যেন নিন্ম আয়ের মানুষদের জন্য ‘মরার উপর খাড়ার ঘাঁ’ হয়ে দাঁড়িয়েছে।

বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ বানিয়াচঙ্গ উপজেলার মুরাদপুর গ্রামের হুমায়ুন আহমেদ জানান, বন্যার পানি রাস্তা ডুবে তাদের ঘরে প্রবেশ করেছে। যে কারণে ঘর-বাড়িসহ মালামালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

এছাড়াও আরো অনেকেরই ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও তারা এখনও পাননি কোন ত্রাণ সহযোগীতা।

একই গ্রামের রাসেল মিয়া জানান, বন্যার প্রথম দফায় তাদের বাড়িতে পানি না উঠলেও দ্বিতীয় দফায় শেষ রক্ষা হয়নি। তাই গবাদি পশুসহ মালামাল নিয়ে মানবেতন জীবন যাপন করছেন তিনিসহ তার পরিবারের সদস্যরা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মোহন লাল সরকার বলেন, ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসার পানির কারণে হাওরের পানি বাড়ছে। যে কারণে জেলার বেশ কিছু নিন্মাঞ্চলের বাড়ি-ঘরে পানি উঠছে। তবে বৃষ্টি কমার সাথে সাথে হাওরের পানি নামতে শুরু করবে।

হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করে দ্রুত প্রতিটি উপজেলায় ত্রাণ সহযোগীতা দেয়া হচ্ছে। ইতিমধ্যে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামসহ বেশ কিছু এলাকায় বন্যা কবলিতদের মধ্যে ত্রাণসহ জেলেদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com