শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে পানিতে ডুবে গ্রাম্য মাতব্বরের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ডোবার পানিতে ডুবে নুরুল ইসলাম মুক্তা মিয়া (৬৫) নামে এক গ্রাম্য মাতব্বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বিহারীপুর গ্রামের মাতব্বর নুরুল ইসলাম মুক্তা মিয়া মাছ ধরার জালের ছটি কেনার জন্য পাশ্ববর্তী ওলিপুর গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বেলা ২ টার দিকে কাঁধে বাঁশ নিয়ে ফেরার পথে ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর এলাকায় একটি ডোবা পারাপার হতে পানিতে ডুবে যান তিনি। প্রায় একঘন্টা পড়ে স্থানীয় লোকজন ডোবায় নুরুল ইসলামের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি প্রেসারের রোগী ছিলেন। ডোবা পারাপারের সময় পানিতে ডুবে মারা যান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com