বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আইসা ফোরাম’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ও দিনমজুরদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোড়ন ইসলামি সংস্কৃতিক ফোরাম’ (আইসা)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার চলিতাতলা মাদ্রাসা মিলনায়তনে প্রায় অর্থশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক শায়খে চলিতাতলি’র দোয়ার মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি মাওলানা শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতী নিজাম উদ্দিন আল আদনান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম বিঞ্চপুরী, সহ-সাধারন সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ইসলামাবাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সালা আহমদ, সংস্কৃতি সম্পাদক হাফেজ এনামুল হক সা’দী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ঈদ সামগ্রী বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন আজ প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করতে পেরেছি। ইনশাআল্লাহ পর্যাক্রমে আরো কিছু পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হবে। এ রকম সামাজিক কাজে এলাকার ধনী ও সম্পদশালী ব্যক্তিদেরকে এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com