সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রাণীনগরে ৬৩০ কেজি সরকারি চাল জব্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৬৩০ কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার বড়গাছা ইউনিয়নের একটি বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। তবে চাল ব্যবসায়ীকে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, সরকারের দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচী (ভিজিডি) চাল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও বড়গাছা গ্রামের মৃত-অহেদ প্রামানিকের ছেলে বিমান (৩৫) ২১ বস্তার ৬৩০ কেজি চাল ক্রয় করে একই গ্রামের মোজাফফর হোসেনের বাড়িতে মজুত রাখে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ শেষ করে পরিষদের চেয়াম্যান ও ট্যাগ অফিসার চলে যান। স্থানীয়রা চাল ব্যাবসায়ী বিমানকে ওই বাড়িতে চাল মজুত রাখতে দেখে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। নির্বাহী অফিসার আল-মামুন ঘটনাস্থলে গিয়ে ৩০ কেজি ওজনের ২১ বস্তা (৬৩০ কেজি) চাল জব্দ করে পরিষদের চেয়ারম্যান শফিউল আলমের জিম্মায় রেখে আসে।

বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা এই চাল উদ্ধার করে নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক জব্দ করে রাখা হয়েছে। পরবর্তি সিদ্ধান্ত নির্বাহী কর্মকর্তা পদক্ষেপ গ্রহণ করবেন।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন জানান, ২১ বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে চাল ব্যবসায়ী বিমানকে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com