রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জে বসতঘরে গৃহবধুকে গলা কেটে হত্যা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ছলেমা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। রোববার (০২ আগস্ট) ভোর রাতে উপজেলার করঁগাও ইউনিয়নের করঁগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছলেমা বেগম ওই গ্রামে মিলন মিয়ার স্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর বেলা ছালেমা বেগমের মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে দেখতেন পান গলা কাটা অবস্থায় পরে আছে ছালেমা বেগমের মরদেহ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২ টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগম কে বা কারা গলা কেটে হত্যা করেছে এবং ছালেমা বেগমের কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতাধীন নিয়ে আসবো।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ বাহুবলে সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com