রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাধবপুরে করোনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

কাজী মাহমুদুল হক সুজন: হবিগঞ্জের মাধবপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোহন বাঁশি দাস (৭৫) নামে এক অবসর প্রাপ্ত শিক্ষক মারা গেছেন।
৫ আগষ্ট সকালে উপজেলার আন্দিউড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচ এম ইশতাক আল মামুন মোবাইল ফোনে সত্যতা নিশ্চিত করেছেন।

এনিয়ে মাধবপুর উপজেলায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়। উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা প্রাক্তন শিক্ষক মোহন বাঁশির শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ২৮ জুলাই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা দেন তিনি। ৩০ জুলাই মোহন বাঁশি দাসের করোনা পজিটিভ রিপোর্ট আসে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও মঙ্গলবার (৪ আগষ্ট) রাতে স্বজনরা সেখান থেকে নিয়ে আসলে বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্দিউড়া নিজ বাড়িতে মারা যান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন জানান, এপর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৫৯ সুস্থ হয়েছে ১৩২ মৃত্যু ২জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com