রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে এমপি’র হস্তক্ষেপে ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ব্যবসায়ীর ওপর হালার প্রতিবাদে শুক্রবার ও শনিবার ব্যবসায়ী সমিতির নির্দেশে সকল ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার ঘোষণা দেওয়া দেয়। শুক্রবার বিকেলে প্রতিবাদ সভার কথা ছিল।

অবশেষে শুক্রবার সকালে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির হস্তক্ষেপে ব্যবসায়ীদের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়।  এমপি’র বাসবভনে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উপজেলা ট্রাক, ট্যাংক লরী চালক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকের মাধ্যমে দুই পক্ষের মাঝে সংগঠিত সমস্যার সমাধান হয়।

এসময় ব্যবসায়ী সমিতি ও ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও শ্রীমঙ্গল থানার আইনশৃঙ্খলা বাহিনী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উলেখ্য, গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যায় শহরের মক্কা সুপার মার্কেটের একটি দোকানের মালিক শ্রীমঙ্গল ট্রাক, ট্যাংক- লরি চালক সমিতির সাধারণ সম্পাদকের ড্রাইভার শাহজাহানের হাতে লাঞ্চিত হন । এরি প্রতিবাদে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা রাতে সমাবেশ করে দুদিন দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com