মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূঁইয়াকে বিদায় সংবর্ধনা

ফয়সল আহমদ চৌধুরী, বাহুবল থেকে : বাহুবল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূঁইয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন। অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বাহুবল উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ও বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবা উদ্দিন আফজাল, ভ্যাটিরিনারী সার্জন ডা. মৃদুল কান্তি দে ও একাডেমীক সুপার ভাইজার সোহেল আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুক আহমদ, মোঃ তাহির মিয়া, ফয়জুল ইসলাম, আবদাল মিয়া, মোঃ সেলিম, ইমাম শরীফ জুয়েল, রেজিয়া খাতুন প্রমুখ। সভা পরিচালনা করেন ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুন রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাসুক মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com