রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে তিন অবৈধ পলিথিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিশিদ্ধ পলিথিন ব্যবসা ও অবৈধভাব মজুতের দায়ে তিনটি পলিথিনের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় এই তিনটি প্রতিষ্টানের মালিকদয়কে ভ্রাম্যম্মান আদালত এক লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রধান করে। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ২টার দিকে শহরের স্টেশন রোডে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন র‌্যাব ৯ শ্রীমঙ্গল এর কমান্ডার মেজর নোমানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ও প্রসিকিউটর হিসেবে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার সহযোগিতা করেন। পরে উদ্ধারকৃত অবৈধ আড়াই টন পলিথিন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারকে হস্তান্তর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধ পলিথিন বিক্রয় ও মজুদের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘনের অপরাধে ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ী আরেফিন সিদ্দিকী (৩০) কে বিশ হাজার টাকা), সুমন রায় (৩৪) কে ৫৫ হাজার টাকা ও মাসুদ রানা (৪২) কে এক লক্ষ টাকাসহ ৩ টি মামলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com