রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নবীগঞ্জে শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার বিষয় ভিত্তিক শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরি ও পাঠদান প্রক্রিয়ায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, কর্মশালার প্রশিক্ষক ও পুটিজুরী এস.সি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে শিক্ষক মোস্তাকিম বিল্লাহ এবংং কাজল চন্দ্র দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক সুনামগঞ্জের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ও হবিগঞ্জ অনলাইন স্কুলের চীফ এডমিন, রুস্তমপুর নয় মৌজা মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ লোকমান খাঁন, জাইকা প্রকল্পের UDF মোঃ আজিজুর রহমান। প্রশিক্ষণে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৩০জন শিক্ষক/ শিক্ষিকা অংশগ্রহণ করেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com