রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাংলাদেশকে সুখবর দিল নিউজিল্যান্ড ক্রিকেট

তরফ স্পোটর্স ডেস্ক : বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। এবছর আর আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশের। তবে সুখবর এসেছে নিউজিল্যান্ড থেকে। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সফর সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আগামী ১৩ই মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০ই মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩শে মার্চ, নেপিয়ারে। ২৬শে মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অকল্যান্ডে, শেষ টি-টোয়েন্টি ২৮শে মার্চ হ্যামিল্টনে।

বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড।

অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আগামী ২৭শে নভেম্বর শুরু হবে কিউইদের আন্তর্জাতিক মৌসুম। ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে দুই দল।

এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারি-মার্চে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com