মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

চুনারুঘাটে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন, বাংলার দুঃখী মানুষের ভরসা, বঙ্গবন্ধু তনয়া ও বিশ্ববরেণ্য সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে চুনারুঘাট উপজেলা”বঙ্গবন্ধু পরিষদ” এর উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট পৌরসভাস্থ পশ্চিম পাকুড়িয়ায় এ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা “বঙ্গবন্ধু পরিষদ” এর সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান তাহেরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী মুক্তাদির কৃষাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ইমাম আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আছকির ভাণ্ডারী, আঃ মন্নান মেম্বার, আমির হোসেন চৌধুরী, সৈয়দ মামুন মিয়া, ফুল মিয়া তালুকদার, হুমায়ুন কবির চৌধুরী, সুরুজ আলী, তোরাব আলী, সাবেক পৌর যুবলীগ নেতা মামুন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামির মিয়া, ডাঃ সাইফুর রহমান, শফিক মিয়া, সোহাগ চৌধুরী, মোতালিব মিয়া, সাজন মিয়া, আবুল খায়ের, সংবাদকর্মী শংকর শীল প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com