রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইসলাম বিদ্বেষ বন্ধে ফেসবুককে চিঠি ইমরান খানের

তরফ নিউজ ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত কনটেন্ট নিষিদ্ধ করে দিতে এ চিঠি লিখেছেন ইমরান খান।

রোববার (২৫ অক্টোবর) পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এরপর সে চিঠি মাইক্রোব্লগিং সাইট টুইটারেও পোস্ট করেছে ইসলামাবাদ।

চিঠিতে ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ ‘বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উত্সাহিত’ করছে। বিশেষত ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এসব হচ্ছে।

ইমরান খান বলেন, আমি আপনাকে আহ্বান জানাব, ইসলাম বিদ্বেষের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ফেসবুকের মাধ্যমে যেন না ছড়ায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com