মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

তাহিরপুরে মাটিয়ান হাওরের সমস্যা নিরসন করলেন ইউএনও

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরের ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ।

সোমবার বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমস্যা নিরসনে ইজারাদার ও জেলে পক্ষের লোকজন সহ আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,মাটিয়ান হাওরের ইজারাদার দীপক ঘোষ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম।

সভায় সিদ্ধান্ত হয় কামালের জাঙ্গাল থেকে পূর্ব পর্যন্ত জেলেরা উন্মুক্ত মাছ ধরতে পারবে। সভায় গত কয়েকদিন ধরে সৃষ্ট স্থানীয় জেলে ও ইজারাদার পক্ষের লোকজনের মধ্যে বিভিন্ন ঝামেলা শান্তিপুর্নভাবে সমাধান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com