রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

এখনও এগিয়ে বাইডেন, ব্যবধান বাড়ছেই

তরফ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শেষের পথে। এরই মধ্যে বেশকিছু অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে।

কোনো কোনোটিতে ভোট গণনা শেষের পথে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের ক্ষমতা পাওয়ার লড়াই জমে উঠেছে।

ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  ও বাইডেনের ভোটের ব্যবধান।

এরই মধ্যে জানা গেছে, ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের দরকার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।

এদিকে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ১১৮টিইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

বুধবার সকাল ১০টা ৪২ (বিডিএসটি)

এক্সিট পোল কী বলছে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, ভোটারদের মধ্যে শ্বেতাঙ্গদের সংখ্যা ২০১৬ সালের তুলনায় এবার ৬ শতাংশ কমেছে।

ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা জোর দিচ্ছেন অর্থনীতিতে, অন্যদিকে জো বাইডেনের সমর্থকরা বেশি ভাবছেন মহামারী আর বৈষম্য নিয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com