রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নেভাদা ও পেনসিলভানিয়ায় এগিয়ে জয়ের দ্বারপ্রান্তে বাইডেন

তরফ আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার (৩ নভেম্বর)  মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ধরে চলছে গণনা।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে নেভাদা ও পেনসিলভানিয়া রাজ্যে  এগিয়ে হোয়াইট হাউজের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।  এ পর্যন্ত তিনি ২৬৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট। ফলে যে কোনো সময় বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করা হতে পারে।

মাত্র ছয়টি ইলেক্টোরাল কলেজ ভোট থাকা নেভাদায় বাইডেন পেয়েছেন ছয় লাখ ২৭ হাজার ১০৪ ভোট, যা শতাংশের হিসাবে ৪৯.৭ ভাগ। এখানে ট্রাম্প ছয় লাখ ছয় হাজার ৯৬৭ ভোট পেয়ে (৪৮.১ শতাংশ ভোট) পিছিয়ে আছেন।

আর পেনসিলভানিয়ায় রয়েছে ২০টি ইলেক্টোরাল ভোট। এখানে ৩৩ লাখ ১২ হাজার ৮৩ ভোট (৪৯.৫ শতাংশ)  পেয়ে খুব অল্প ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯৮ হাজার ৪৭৭ ভোট (৪৯.৩ শতাংশ)।

এদিকে, জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খুব কম ব্যবধানে বাইডেন এগিয়ে রয়েছেন। ফলে ফের ফল গণনার দাবি ওঠে ট্রাম্প শিবির থেকে। এর পরিপ্রেক্ষিতে এ রাজ্যে পুনরায় ভোট গণনার ঘোষণা দিয়েছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপার্গার।
জর্জিয়ায় এখন মাত্র চার হাজার ১৬৯ ভোট গণনা বাকি আছে। এছাড়া আট হাজারের মতো সামরিক ভোট মেইলে রয়েছে। সেগুলো আজকের মধ্যে পৌঁছালে তা গণনা করা হবে। এ রাজ্যটিতে ইলেক্টোরাল ভোট রয়েছে ১৬টি। ট্রাম্পের চেয়ে দেড় হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে আছেন বাইডেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com