সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামকস্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজন মিয়া উপজেলার বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোটরসাইকেল যোগে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস চাপা দিলে দুর্ঘটনায় পতিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে পশু চিকিৎসক সুজন মিয়া (৫০) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার পথে ছালামতপুর নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সুজন মিয়া ও সাইকেল আরোহী আজিজুল হক আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং অপর আহত আজিজুলকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com