রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সাবেক ফুটবলার বাদল রায় আর নেই

তরফ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মারা গেছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবাহনী ফুটবল ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাদল রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘বাদল রায় আমাদের মাঝে আর নেই।

বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৩৬ মিনিটে তিনি মারা গেছেন। ‘

কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি জটিলতা দেখা দিলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে।  সেটি ছিল চতুর্থ পর্যায়ে। স্কয়ার হাসপাতাল ছেড়ে দিলে পরিবারের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার।

সর্বশেষ বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনও করেছেন বাদল রায়। এর আগে বাফুফের সহ সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাদল রায় জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮১ থেকে ১৯৮৬ পর্যন্ত। ১৯৭৭ থেকে ১৯৮৯ পর্যন্ত খেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ছিলেন ঐতিহ্যবাহী ক্লাবটির অধিনায়কও। এই ক্লাবের হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা।  খেলা ছাড়ার পর মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com