মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে ৪শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মো. জামাল হোসেন লিটন : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতছড়ির রামগঙ্গা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তানভীর (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত তানভীর (২৯) মৌলভীবাজার জেলা সদরের পাহাড় বর্ষিজুড়া এলাকার তাজুল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদক আইনে চুনারুঘাট থানায় এসআই রাজন দেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মাদক ব্যবসায়ী তানভীরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৮টায় চুনারুঘাট থানার এসআই রাজন দেব ও এএসআই রবিউল, এএসআই হাসান, এএসআই বাতেনসহ একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে তানভীরকে আটক করেন । উদ্ধার ইয়াবা ১লক্ষ বিশ হাজার টাকা । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায় ।

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীর দীর্ঘদিন যাবৎ চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিবাড়ীয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হাফডজন মামলা রয়েছে। আমরা তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com