রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাদকবিরোধী অভিযানে ফেনীতে নিহত ২

ফেনী সংবাদদাতা: ফেনীর দাগনভূঞা উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের ভাষ্য।

র‌্যাব বলছে, নিহত এনামুল হক আকন্দ ও আসাদ মাদক চোরাকারবারি। তাদের বাড়ি মাদারীপুর জেলায়।

র‌্যাব কর্মকর্তা ফাহিম বলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে ‘বিপুল পরিমাণ মাদক’ নিয়ে মাদক চোরাকারবারিদের একটি দল লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে খবর পেয়ে ‘সন্দেহজনক’ একটি কভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব।

“কভার্ডভ্যানটি সিলোনিয়া এলাকায় পৌঁছানোর পর মাদক ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী এনামুল ও আসাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।”

ওই কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজা পেয়েছে বলে স্কোয়াড্রন লিডার ফাহিমের ভাষ্য।

নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com