সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

এমপি মাহবুব আলীকে মন্ত্রী চায় এলাকাবাসী

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব আলীকে মন্ত্রী করার দাবি করেছেন তার এলাকার জনগণ।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবার পর থেকে এ দাবি করা হচ্ছে। অ্যাডভোকেট মাহবুব আলী অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে দাবি করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতারা দাবি করে বলেন, হবিগঞ্জ দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে খ্যাত। গত ২০০১ সালে সারাদেশে আওয়ামী লীগ কমসংখ্যক আসন পেলেও প্রতিকুল অবস্থার মধ্যে ৪টি আসন পেয়েছিল। ২০০৮ সালে ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনেও হবিগঞ্জ ৪টি আসন পেয়েছিল। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে তখন এমপি নির্বাচিত হয়েছিলেন এনামুল হক মোস্তফা শহিদ।

তখন তিনি মন্ত্রীসভায় ঠাঁই পেয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্ষীয়ান নেতা এনামুল হক মোস্তফা শহীদকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন পেয়ে অ্যাডভোকেট মাহবুব আলী সংসদ সদস্য নির্বাচিত হন। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নিকটম প্রার্থী থেকে ৩ লাখ ৯ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

যা সিলেট বিভাগে অন্য সকল বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের রেকর্ড ভেঙেছে। তার নির্বাচনী এলাকায় ২৫টির বেশি চা বাগানসহ বিপুল সংখ্যক উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠী রয়েছে।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুকোমল রায় জানান, বিগত সময়ে হবিগঞ্জে কোন মন্ত্রী দেওয়া হয়নি। তাই জনস্বার্থে পরিচ্ছন্ন রাজনীতিবিদ সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীকে মন্ত্রী করা হলে পুরো হবিগঞ্জবাসী খুশি হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com