শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সার্কেলের উদ্যোগে শতাধিক শীতার্তদের শীতবস্ত্র উপহার

নিজস্ব প্রতিবেদক: নবীগঞ্জে সার্কেলের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। ১ম ধাপে গত শনিবার নবীগঞ্জ শহরের সার্কেল প্রশিক্ষণ কেন্দ্রের ৩য় তলায় এবং ২য় ধাপে সোমবার সকালে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে ওই শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সার্কেল প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার মোঃ সাইফুর রহমান খান, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়াসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ার কার্যক্রম চলমান থাকবে বলে জানান সার্কেলের কর্ণধার মোঃ সাইফুর রহমান খান।

উল্লেখ্য, প্রতিবন্ধী, ছিন্নমুল, অসহায় নারী, পুরুষ, শিশুদের জন্য সার্কেল, সার্কেলের শিক্ষার্থী ও কিছু মানবিক সমাজ হিতৈষী মানুষের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরেও ‌’অসহায় শীতার্ত মানুষের জন্য মানবিক উষ্ণতা’ স্লোগানকে প্রধান্য দিয়ে শীতবস্ত্র উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com