রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই

তরফ নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বই দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের নতুন বই অভিভাবকরা এবং মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা বই নিচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর পর্যায়ক্রমে বই বিতরণ করা হবে। এক দিনেই সব শিক্ষার্থী নতুন বই পাচ্ছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দিন এই কার্যক্রম চলবে।

সরকারের সিদ্ধান্তে জানা যায়, করোনার সংক্রমণ রোধে এ বছর একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ৩ দিন করে বই দেওয়া হচ্ছে। মাধ্যমিকে ১২ দিনের মধ্যেই বই বিতরণ শেষ হবে। তবে যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে এক দিনেই বই দেওয়া হচ্ছে।

এ বছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে প্রায় সাড়ে ৩৪ কোটি নতুন বই তুলে দিচ্ছে সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com