মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে নারীর মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ২৭) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমীর হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com