রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাকসামে হতদরিদ্রদের মাঝে হ্যান্ডস ফর হিউমিনিটির কম্বল বিতরণ

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: আন্তর্জাতিক মানব কল্যাণ সংস্থা দ্যা কসমিক হিলার্স ফাউন্ডেশনের অংগ সংগঠণ হ্যান্ডস ফর হিউমিনিটির উদ্যোগে ৩’শ শীতার্ত হতদরিদ্রের মাঝে শুক্রবার (৮ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়েছে।

ওইদিন সকালে লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই কম্বল বিতরণ করা হয়।

সংগঠণের টিম লিডার তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শামীম। অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মো. গোলাম সরোয়ার মিলন।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদা সুলতানা, গোবিন্দপুর ইউনিয়ন (দক্ষিণ) আওয়ামীলীগ সভাপতি মো. নজমুল হক, আমেনা ফাউন্ডেশনের উপদেষ্টা হাজি মো. ছফি উল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, ইউপি সদস্য মো. শহিদুর রহমান, সমাজকর্মী মো. ছেরাজুল হক, মো. দিদারুল আলম, মো. শাহজাহান সাজু, মো. আবদুল বাতেন চঞ্চল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমূখ।

কম্বল পেয়ে গোবিন্দপুর গ্রামের নুরু মিয়া বলেন, ‘ঘরে তেমন গরম কাপড় নেই। কম্বল পেয়ে ভালোই হলো। এই শীতে আর কষ্ট পেতে হবে না।
হাতে একটি কম্বল তুলে দিতেই বেশ কয়েকজন হতদরিদ্র নারীর মুখজুড়ে সে সময় আঁকা হয়ে যায় একটি সুখছবি। তারা খুশিতে বলে উঠলেন, এইবার একটু আরামে ঘুমাইতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার, স্থানীয় সমাজকর্মী মো. আজহারুল হক, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠণের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com