বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পেট্রলবোমা হামলার সময়ে উদ্বিগ্ন অভিভাবকেরা কোথায় ছিলেন: হাছান মাহমুদ

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষকদের মানববন্ধন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, দেশে যখন পেট্রলবোমা মারা হচ্ছিল, তখন এই উদ্বিগ্ন অভিভাবকেরা কোথায় ছিলেন।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও বিএনপির মিথ্যাচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ প্রতিবাদকারীদের সমালোচনা করে বলেন, ‘যখন জীবন্ত মানুষের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হলো, তখন আপনারা উদ্বিগ্ন শিক্ষক এবং অভিভাবকেরা কোথায় ছিলেন? আসলে আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করতে চাচ্ছেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই এখন বিএনপি এবং এক–এগােরার কুশীলবেরা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উদ্বিগ্ন অভিভাবক ব্যানার কিংবা অন্য কোনো ব্যানারে আপনাদের পরিচয় গোপন করার কোনো সুযোগ নেই।’

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ও আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপিই খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। কারণ বিএনপি মনে করে, খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় নির্বাচনে গেলে তাদের লাভ হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com