সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে পৈৗষ সংক্রান্তির মাছের বাজারে দেড় লাখ টাকার বাগাইড় মাছ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল মাছ বাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠে। বিক্রেতা হাঁকেন যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। বিকেল পর্যন্ত মাছটি এক ক্রেতা ৮২ হাজার টাকা দাম বল্লেও বিক্রেতা মাছটি আরো বেশি দামের আশায় বিক্রি করেননি।

বুধবার (১৩ জানুয়ারি) শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও মূল আকর্ষণ ছিলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ স্থানীয়রা এটিকে (বাঘমাছ) বলে। আর এই মাছটি দেখতে অনেকেই ভীড় করছেন বাজারে। কেউ কেউ আবার মাছটির সঙ্গে মোটোফোনে সেল্পিও ওঠাচ্ছেন।

মাছ বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বিকেল পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষা করছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলেও আশাবাদী তিনি।
রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com