রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন রুপরেখা তৈরীর সম্ভাবনাঃত্রিপক্ষীয় বৈঠক আজ

তরফ নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর রূপরেখা তৈরি হতে পারে আজকের বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠকে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সচিব পর্যায়ের এ বৈঠক আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।  এর আগে ২০২০ সালের ২০ জানুয়ারি সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অর্জন হয়নি। বিশেষ করে কভিড মহামারির কারণে গত বছর রোহিঙ্গা প্রত্যাবাসন কূটনীতিতে প্রকৃতপক্ষে কোনো অগ্রগতিই হয়নি।

এ প্রেক্ষাপটেই এবারের ত্রিপক্ষীয় বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বৈঠকে প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, এবারের বৈঠক থেকে ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

এবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু। বাংলাদেশ আরও আগেই মিয়ানমার ও চীনকে স্পষ্ট করে জানিয়েছে যে, ঢাকা চায় আগামী বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু হোক। ত্রিপক্ষীয় বৈঠকে অন্য কোনো আলোচনা নয়, বর্ষার আগে কবে, কখন ও কীভাবে প্রত্যাবাসন হবে তার রূপরেখা তৈরি করাই এ বৈঠকের আলোচনায় সীমাবদ্ধ রাখতে চায় বাংলদেশ।

এর আগের ত্রিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও মিয়ানমারের রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় মিয়ানমার কথা দিয়েছিল, তারা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন উপযোগী পরিবেশ নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে সেই নিশ্চয়তার প্রতিফলন খুব কমই দেখা গেছে। এর আগে অন্যান্য পর্যায়ের আলোচনাতেও প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার যত কথা দিয়েছে, তার প্রায় কোনোটিই পালন করেনি। তবে পরিস্থিতি এখন অনেকটা বদলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com