রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জো বাইডেন-কমলা হ্যারিসকে বিশ্বনেতাদের শুভেচ্ছা

তরফ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। একইসঙ্গে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস।

শপথ নেওয়ার পর থেকেই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এ তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পোপ ফ্রান্সিস।

জাপানের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন। জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত গভীর।

সেবাস্তিয়ান পিনেরা বলেন, আজ বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নিলেন। আমি তাঁর জন্য মঙ্গল কামনা করছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততার মধ্যদিয়ে অংশীদারিত্ব গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, জনস্বাস্থ্যের উন্নতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অঞ্চল ও এর বাইরে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অপেক্ষায় রয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে বেশকিছু টুইট করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com