রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কাউন্সিলে হট্টগোলের ছবি তুলতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নেন বিএনপি নেতা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিলে হট্টগোলের ছবি তুলতে গেলে দৈনিক যুগান্তর পত্রিকার বাহুবল প্রতিনিধি ও বাহুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের হাতে থাকা মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক মাসুম জানান, শুক্রবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটায় বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন কাউন্সিল পরিদর্শনে আসলে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা ভীড় জমান ও হট্টগোলের সৃষ্টি করেন। এ সময়, ভোট কেন্দ্রের ভিতরের অগোছালো ভোট গ্রহনের চিত্র ও হট্টগোলের ছবি তুলতে গেলে সাংবাদিক মাসুমের মোবাইল কেড়ে নেন তিনি। তাৎক্ষনিক বিএনপির কেন্দ্রীয় নেতার এহেন আচরণে স্থানীয় সাংবাদিক নেতাকর্মীদের প্রতিবাদের তোপে পড়ে মোবাইল ফিরিয়ে দেন ।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে বির্তকের সৃষ্টি হলে বিএনপির এই কেন্দ্রীয় নেতা তাৎক্ষনিক ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এনিয়ে উপজেলা ও জেলা জুড়ে বইছে সাংবাদিক মহলে চরম নিন্দার ঝড়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের বাহুবল প্রতিনিধি ও বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান বলেন, বিষয়টি খুবই নিন্দনীয় বিএনপি দলীয়ভাবে সাংগঠনিক কোন ব্যবস্থা না গ্রহন করলে বাহুবল উপজেলা তথা জেলা বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষনা দিচ্ছি।

প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর নানা সাংগঠনিক জটিলতাকে উপেক্ষা করে বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিলে ভোট গ্রহন করা হয় আজ শুক্রবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com