রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোকসানা জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল নগরের শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি দল অংশ নেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com