রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রাম থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে সরকারী জায়গা থেকে এক্সকেভেটর মেশিন দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদ সহ নবীগঞ্জ উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৮)-কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় এক্সকেভেটর চালক পালিয়ে যায়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com