রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা এলাকায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

এসময় সহযোগিতা করেন বিএসটিআই’র পরিদর্শক মোহাম্মদ পারভেজ এবং নবীগঞ্জ থানার একদল পুলিশ।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ, ল্যাব, ক্যামিস্ট, স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে মৃত সাজিদ উল্লাহ পুত্র মো. মুজিবর রহমান (৬৫) কে বিএসটিআই ২০১৮ এর ১৫ ধারার অপরাধের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বিসমিল্লাহ বেকারিকে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই’র লগো ব্যবহার, কোন প্রকার লাইসেন্স ব্যতীত এটি পরিচালিত করায় বেকারির মালিক জাহেদ হাসান শুভ (১৯) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com