রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল মডেল থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাহুবল মডেল থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান-এর সভাপতিত্বে ও এস আই মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।

বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আয়াত আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, উপজেলা যুবলীগের সদস্য হুমায়ুন রশিদ জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন এএসআই রাজু কান্তি দাশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com