রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে বাবার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যান। বুধবার সকালে তার ছেলে ছামী আহমেদের সাথে মোটরসাইকেলযোগে সেখান থেকে হবিগঞ্জ শহরে ফিরছিলেন। দুপুর ১২টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছলে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহ অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মেহেরুন্নেছার মৃত্যুর খবর তার আত্মীয়স্বজনরা জানতে পেরে হাসপাতালে এসে ভিড় জমায়। এ সময় স্বজনদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com