সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

‘ভোটাধিকার ফিরিয়ে দিয়েই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

তরফ নিউজ ডেস্ক: মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েই নির্বাচনে অংশ নেবে বিএনপি। আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনারদের বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে খিলগাঁও তালতলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি হওয়ার কথা ছিল মোহাম্মদপুর শহিদ পার্কে। পুলিশ ২৩টি শর্তে খিলগাঁওয়ে অনুমতি দেয়।

বুধবার বেলা ২টায় শুরু হয় সমাবেশ। এতে বিগত ছয় সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েই নির্বাচনে অংশ নেবে বিএনপি। অনেক নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি আর করছি না। তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো যেদিন দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।

আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচন কমিশনারদের বিচার হবে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই অবৈধ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৈশ ভোটের নির্বাচনের বৈধতা দিয়েছে। এই নির্বাচনের বৈধতা দেয়ার ফলে আওয়মাই লীগ ভূত আমাদের উপর চড়ে বসেছে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বিচারপতির সমালোচনা করেন। এসময় অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের ভোট দেয়ার অধিকার তারা বন্ধ করে দিয়েছে কারণ তারা জানেন জনগণ ভোট দিতে পারলে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আজকে এই জনসভা থেকে আমরা ঘোষণা করতে চাই অবিলম্বের এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনকে যোগ্য ব্যক্তি দ্বারা গঠন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com