রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের প্রকাশ্যে গুলিতে সাত বিক্ষোভকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পৃথক দুইটি শহরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

নিউজ এজেন্সি রয়টার্স বিক্ষোভে অংশগ্রহণকারী এবং হাসপাতালে লাশ বহনকারী একজনের বরাত দিয়ে জানিয়েছে, মিয়ানমারের কেন্দ্রীয় শহর মিয়াংয়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি নিক্ষেপ করলে ছয় বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের উত্তর দাগন জেলায় আরেক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়। একজন স্বাস্থ্য কর্মকর্তা ছয়জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিক্ষোভে অংশ নেয়া ওই ব্যক্তি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। তারা (পুলিশ) এমন নিষ্ঠুর ঘটনা ঘটালো আমি বিশ্বাস করতে পারছি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, এক ব্যক্তি রাস্তায় পড়ে আছে। তার মাথার ক্ষত দিয়ে রক্ত ঝরছে।

বৃহস্পতিবারের নিহতের ঘটনার আগে রাজবন্দিদের সহযোগী একটি অ্যাডভোকেসি গ্রুপ জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৬০ জনের বেশি আন্দোলনকারী নিহত হয়েছে। এছাড়া জান্তা সরকার প্রায় দুই হাজার মানুষকে আটক করেছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে, বিক্ষোভকারীদের প্রতি মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধের মতো আচরণ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com